বৃষ্টি তুমি এবার এসো,
শুকনো মাটিতে-
জল হয়ে ভাসো।
চারদিকে সবাই যে-
তোমার অপেক্ষা করছে,
ওইদিকে সূর্য তীব্র তাপ দিচ্ছে।
বৃষ্টি তুমি কখন আসবে?
গাছগুলো কখন জলে ভাসবে,
বৃষ্টির অপেক্ষা করছে মাঠ-ঘাট।
বৃষ্টি তুমি এসে কখন করবে-
শুকনো পুকুর ভরাট।।
শুষ্ক ঘাস,শুকনো ধূলিকণা,
প্রাণহীন হয়ে আছে চারপাশ-
এদিকে রৌদের যে ভীষণ তেজ,
বৃষ্টির ছোঁয়া পেলে সব হতো সতেজ।।
Leave a Reply