শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

চকবাজারে ৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১২৭ বার

রাজধানীর চকবাজার ইসলামবাগে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগের বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত শফিকুলের চাচা হাজি মো. বাদল বলেন, তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকেন। ইসলামপুরে তাদের কাপড়ের ব্যবসা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে ছাদে বাতাস খেতে গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় শফিকুল। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories