শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

৫ প্রাকৃতিক উপায়ে বাড়বে হিমোগ্লোবিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭২ বার

থ্যালাসেমিয়া রক্তের জেনেটিক ব্যাধি, যাতে আক্রান্ত বিশ্বের লাখ লাখ মানুষ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ৮ মে বিশ্ব লিউকেমিয়া দিবস পালিত হয়। রক্তশূন্যতা থাকলে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যেমন- পালং শাক, মুসুর ডাল, মটরশুঁটি, চর্বিহীন মাংস, হাঁস-মুরগি, মাছ। আয়রন সমৃদ্ধ খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। যেমন সাইট্রাস ফল, ক্যাপসিকাম এবং টমেটো ইত্যাদি।
ভিটামিন বি ১২ এবং ফোলাট (ভিটামিন বি-৯) লোহিত রক্তকণিকা তৈরি করে। যে কারণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। খাদ্য তালিকায় ফোলাট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। যেমন শাক ও অ্যাভোকাডো। ভিটামিন বি ১২-এর উৎস। যেমন- ডিম, দুগ্ধজাত পণ্য, মাছ।
বেদানার রসে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রক্তের অভাব পূরণ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বেদানার রস পান করলে তা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। যে কারণে রক্ত ​​চলাচল ভালো হয়। প্রাকৃতিক উপায়ে শরীরে রক্তের ঘাটতি মেটাতে বেদানার রস পান করুন।
বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন, ফোলাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে কাজে লাগে। বিটরুটের রস পান করা বা সালাদ, স্যুপ বা স্মুদিতে বিটরুট যোগ করা আয়রনের ঘাটতি পূরণ করে। লোহিত রক্ত ​​কণিকাও তৈরি হয়।
এছাড়া শরীরে নাইট্রেটের ঘাটতি পূরণ করে বিটরুট। অক্সিজেনের প্রবাহ উন্নত করতে পারে। যা হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে সাহায্য করে।
প্রচুর পানি পান করুন এবং এমন ফল খান যা শরীরকে হাইড্রেটেড রাখে। যেমন- শসা, তরমুজ এবং কমলা লেবু খাওয়া যেতে পারে। এ ছাড়াও ক্যাফেইন এড়িয়ে চলুন, কারণ এতে ডিহাইড্রেশন হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories