রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

ঢাকা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৫ বার

রাজধানীর সবুজবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের পাশের নির্মাণাধীন ভবনে এই ঘটনাটি ঘটে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকালে ওই নির্মাণাধীন ভবনের ১০ তলার বাইরের দিকে মাচা তৈরি কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় ওই মাচা ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে তাদের মুগদা হাসপাতালে নিয়ে গেলে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, অপর আরেক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories