বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অনর্থকের অন্য গান

✍️ কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৪৬ বার

মুক্তির উজ্জীবিত আঙিনাতেই বিস্মৃতির অনর্থক অন্ধকার অনিশ্চিত জেনেও, বৃষ্টির ছাঁট জানালা ছুঁয়ে কবিতার কাছেই কেমন হাস্যকর উপহাস হয়ে…. না তা নয়ই। ডগবগে শব্দ সমষ্ঠির সমাবেশ অনুষ্ঠিত হল এই ভাষাতেই। তোমরা এই যারা আমায় চলো না একবার দেখে আসি বলে উঁকি দিয়েছিলে। ব্যাস ল্যাঠা চুকে গেলো। অনবদ্য সৃজন জীবনদর্শনের পরিশীলিত পরিস্থিতির শিকার হন মানুষই। যেমন পুট পেলেও ব্যাজার মুখে লুডোর দান ছাড়ে না কেউ। ঐ কি বলে আশায় আশ্বস্ত হলাম ভাবখানা। ব্যাটা ছক্কার ছক গুছোনোর মস্ত মন্ত্র পেয়েছে ভাব। ঘরের মধ্যেই ঘরকুনো ঘর খোঁজাতেই বাইরের কেউ ঠোঁট উল্টে বিতশ্রদ্ধ অভিব্যক্তির তাচ্ছিল্যে দূর হটো। তুমি আছ তোমার তালে। সে যাই হোক বিহ্বল বিক্ষুব্ধ অনিচ্ছুক মাটির অন্য ভ্রমে।
থাক্ না আগোছালো বকবকম মন।
শব্দ উঠুক স্বার্থান্বেষীর অসত্য অঙ্গনে।
চলি গো…
বৃষ্টি এলো ঘরে,
মন কেমনের অগোচরে।
চোখ জুড়িয়ে ঘুম নেমেছে
দেখার অবসরে…

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories