শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্বাধীনতা আমার স্বাধীনতা

আহম্মদ হোসেন বাবু
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৮ বার

পাকিস্তানি বাহিনীর হিংস্র আগ্রাসন
অগ্নিদগ্ধস্বপ্ন আর বুকফাটা কান্না
পদ্মা মেঘনা যমুনায় বহে রক্তবন্যা
ভুলি নাই বঞ্চনার শত উপেক্ষণ
অগ্নিতেজা বীরাঙ্গনা আত্মনিবেদন
অগ্নিপরীক্ষায় জয়ী হলো মুক্তিকন্যা
সবকিছু বিলিয়ে দিয়ে তবুও অনন্যা
আদিগন্ত যন্ত্রণায় বাড়ে হুতাশন।

অগ্নিস্ফুলিঙ্গসম গেরিলা বাহিনী
অতলান্ত হৃদয়ব্যথা তবু হর্ষযুক্ত
একাত্তর থেকে আজ স্বাধীনতা সাজ
আত্মবিসর্জন দিয়ে গাইলো আবাহনী
দেশবরেণ্য জাতিপিতা করলো দেশ মুক্ত
অকলুষ দেশমাতৃকা, উচ্ছ্বসিত তাজ।।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories