সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

★উদ্বাস্তু উচ্ছলে বিকিরণ ★

পারভীন আকতার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৫৯ বার

অহেতুক বেশি ভালোবাসা ভালো নয়,
প্রতিটি পদে পদে অপমান আর পরাজয়।
গ্লানিবোধ বেড়েই চলে;কী সেই অপরাধ?
সব করেও দোষী হই;পাই শত অপবাদ।

ক্লান্ত হিয়া বাঁশরী গীতে ফেলে নয়ন জল,
একটুখানি সুখের পরশ পাবো কোথা বল।
যেদিক পানে চাই;দেখি শুধুই ধূসর মরুভূমি,
জমে যায় ধুলো বালি;জলে সংকট উত্তপ্ত ভূমি।

আপসোস হাহাকারে বিভীষিকাময় জীবন,
দরদী নেই পাশে কেউ;বিলাপে বৃহৎ ভূবন।
আসবে কবে সুদিন আবার শৈশবের মতো?
হেসে খেলে কাটবে বেলা শান্তিতে অবিরত।

পিদিমের ঘরে জোনাক জ্বলে পূর্ণিমা চাঁদ,
দায় বিবাগী নিষ্ঠুর শাবক উঠে চড়ে কাঁধ।
তবুও অসাড়তায় ফিরে না সুখ পাখি ঘরে,
উচ্ছলে বিকিরণ চাপে উদ্বাস্তু ক্ষয়ে ক্ষয়ে মরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories