সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, পুলিশে অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৮৩ বার

দীর্ঘ এক বছর ধরে অভিনেত্রী প্রত‌্যুষা পালকে ধর্ষণের হুমকি দিয়ে আসছে এক ব‌্যক্তি। ‘তবু মনে রেখো’ খ্যাত এই নায়িকা থানায় অনেকবার অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। অবশেষে রোববার (১১ জুলাই) কলকাতার লালবাজার সাইবার সেল দপ্তর ভারতীয় এই অভিনেত্রীর অভিযোগ গ্রহণ করেছে।ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একজন ব্যক্তি তাকে মেসেজ করছে নানা অ‌্যাকাউন্ট থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করছে, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’ প্রত্যুষা বুঝতে পারেন, বার বার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছে। চার-পাঁচবার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে।

আজ অভিযোগ জানানোর পরও ওই ব‌্যক্তি ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রত‌্যুষা পাল জানান, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দপ্তর থেকে বার বার ফিরে এসেছেন তিনি। এবার অভিযোগ নিয়েছে থানা পুলিশ। কিন্তু এখনো কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগ দায়েরের পর একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও ওই ব্যক্তি রোববার (১১ জুলাই) সকালে তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories