রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ৫ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮১ বার

বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য নতুন করে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে বলে ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দুর্বল দেশগুলোকে এ সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন তহবিলের (এডিএফ)।
প্রসঙ্গত, এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য এডিএফ হচ্ছে এডিবির সবচেয়ে বড় অনুদানের উৎস। প্রতি চার বছর পর পর এমন ঘোষণা আসে। বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫-২৮ মেয়াদে সদ্য ঘোষিত এ অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রকল্প প্রস্তুত করতে, সক্ষমতা তৈরি করতে এবং প্রযুক্তিগত বা নীতি পরামর্শ দিতে সহায়তায় এ অর্থায়ন করতে যাচ্ছে এডিবি।
এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, ‘আমাদের দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বল সদস্যরা সাম্প্রতিক সময়ে উন্নয়নের বিভিন্ন ঘাত-প্রতিঘাত মোকাবিলা করছে। এ ধাক্কাগুলো সামলাতে এবং জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। এই অর্থ বেশি প্রয়োজন তাদের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে।’
এডিবি বলছে, জলবায়ু পরিবর্তনের জন্য ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা দেওয়া জরুরি। এ ঋণ জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories