রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮২ বার

চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের শুরুর চার মাস ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও আস্তে আস্তে তা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের তিন জন ও ঢাকার বাইরের ছয়জন।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন ঢাকার বাইরে ১১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আক্রান্ত ৯ ডেঙ্গু রোগীর সাতজন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছে।
নতুনদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ঢাকা মহানগরে ৮৬৬ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৭৩ জন।
এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম তিনদিনে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।
১৮ এপ্রিল ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল। ১৫ দিন পর ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করে। চলতি বছর ডেঙ্গু আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories