রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সৌরবিদ্যুৎ উৎপাদনে ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার

পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সাথে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়নের একটি প্যাকেজ স্বাক্ষর করেছে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রটি দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর সুবিধা।
অর্থায়ন প্যাকেজটিতে এডিবি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার, ফান্ডের ২৮.০৫ মিলিয়ন ডলারের বি-লোন সিন্ডিকেড, যা এডিবির লেন্ডার অব রেকর্ড হিসাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তায় একটি আমস্টারডামভিত্তিক উদীয়মান বাজার ক্রেডিট তহবিল থেকে এসেছে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার সমান্তরাল ঋণ পাওয়া যাবে।
এডিবি প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবরি বলেন, এশিয়ার ক্লাইমেট ব্যাংক হিসাবে, এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করার সুযোগকে স্বাগত জানায়, যেখানে এই ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়া একটি চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, এই অংশীদারিত্ব পরিচ্ছন্ন জ্বালানি সুবিধার জন্য অর্থায়ন সংগ্রহ করতে ও যেখানে এটির সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আরও বিনিয়োগকে উদ্দীপিত করার ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকার এটি একটি উদাহরণ।
সৌর বিদ্যুৎকেন্দ্রটি বার্ষিক ১৯৩.৫ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক ৯৩,৬৫৪ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন এড়াবে।
পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসরকারি খাতের একটি সৌর প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, এডিবির মতো একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব,টেকসই প্রবৃদ্ধির দিকে আমাদের যাত্রায় সক্ষমতার প্রতি স্বীকৃতি ও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করে।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম শীতবস্ত্র প্রস্তুতকারক- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (পিটি) মালিকানাধীন ডিএসই বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্টও পরিচালনা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories