সমাজ সভ্যতার সকল বাঁধা পেরিয়ে
দীর্ঘসময়ে তিলতিল করে বেড়ে উঠা-
কোন এক নব কৃষকের
স্বপ্নের নাঙ্গলের ফলায় ঝং ধরেছে
বিস্তর ঘূণ-পোকায় বেঁধেছে বাসা-
আর মাটিতে লেপটে আছে দেহ।
এ যেনো নাভীর নীচে
একখন্ড অনাবাদি জমিন আর
স্যাত স্যাতে উর্বর মাটির অভাব-
এ এক অদ্ভুত কষ্ট বটে।
কৃষকের মুখে হা রে রে শব্দ নেই,
নেই ভাটিয়ালি গানের আনন্দ
যন্ত্রণা বটে কৃষকের-এ তল্লাটে ।
অত:পর ক্ষুধার্ত কৃষক দিশেহারা
ভব সংসারে চৈত্রের তপ্তমাখা খরায়।
প্রতিমূহুর্তে এ এক নিধারুন কষ্ট,
তবুও-বেঁচে থাকার আপ্রাণ আকুতি।
কেউ শোনেনা নাঙ্গলের আত্বচিৎকার !
কেউ বুঝেনা কৃষকের আহাজারি, অদ্ভত।
আহ্, এযেন এক পাষন্ড এই সভ্যতা !
তাই উচ্ছন্নে যাক, বিশ্ব ভ্রম্মান্ডের প্রেম
আর মানব সভ্যতার ভালোবাসা।
Leave a Reply