রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সর্বোচ্চ তাপমাত্রায় ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার

ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোমবার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ঢাকায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
এদিকে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। জেলায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এ বছর এখন পর্যন্ত এটিই দেশে সর্বোচ্চ তাপমাত্রা।
আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ঢাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। ২০ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
উল্লেখ্য, ঢাকায় ২০১৪ সালের ২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের সর্বোচ্চ রেকর্ডটি ছিল ২০০৯ সালের ২৭ এপ্রিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি। ২০২১ সালের ২৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৬০ সালের এপ্রিলে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৪৯ সাল থেকে বাংলাদেশে তাপমাত্রার উপাত্ত রেকর্ড করা শুরু হয়। সে হিসাবে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯৭২ সালের ১৮ মে মাসে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories