রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার

চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশকিছু সবজির দাম। এছাড়াও ঈদের পর হুট করে বেড়ে যাওয়া মুরগির দামও বেড়েছে নতুন করে। একই চিত্র গরু-খাসিতেও।
আগের সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন দামে। কোরবানির আগেই বেড়েছে মসলার দামও।
রমজানের শুরুতে বেড়ে গেলেও শেষের দিকে কিছুটা কমেছিল বিভিন্ন প্রকার মুরগির মাংসের দাম। তবে ঈদের পর ধাপে ধাপে বেড়ে ৩৩০ টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা কেজিতে। কেজিতে ১০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার।
এদিকে, কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও তাপপ্রবাহের দায়ে কিছুটা বেড়েছে কাঁচা মরিচ, শসা, লেবু, পিয়াজ ও আলুর দাম।
নতুন চাল, বিআর ২৮ ও মিনিকেট বাজারে আসলেও দামে তেমন প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় চালের দাম বেশি। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে মসলার নামও।
গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে। তবে আগের তেলও বিক্রি হচ্ছে নতুন দামে। বেশকিছু পণ্যের বিনা কারণে দাম বাড়ায় বাজারে তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories