শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার

আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও তিন জন আহত হয়েছেন। সোমবার আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবুধাবি প্রবাসী মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬)।
২৯ এপ্রিল নিহতের মরদেহ দেশে পৌঁছাবে বলে জানান তার কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন। তিনি বলেন, মুহাম্মদ আবু সাইয়্যিদ আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। ঘটনার দিন বন্ধুদের সঙ্গে গভীর রাতে সিটিতে ঘুরতে যায়, সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিড গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ইতিমধ্যে আমরা তার বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে কথা বলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার স্বজনদের হাতে ছাড়পত্র দিয়ে দিয়েছি।
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের দুই ছেলে এক মেয়ের মধ্যে নিহত আবু সাইয়্যিদ সকলের ছোট। অবিবাহিত আবু সাইয়্যিদ আড়াই বছর আগে আমিরাতে এসেছিলেন বলে জানান তার স্বজনরা। এ সময় তারা নিহতের পরিবারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কোম্পানির পক্ষ থেকে টিকেটের খরচের পাশাপাশি বেতনের বকেয়া টাকা আবু সাইয়্যিদের পিতার কাছে দেশে পাঠিয়েছেন বলেও জানান কোম্পানির স্পনসর মুহাম্মদ সরোয়ার হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories