রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৮ বার

টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদ থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকালে তুরাগ নদের চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নৌ-পুলিশ জানায়, ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে তুরাগ নদে লাশটি ভাসতে দেখে নৌ পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী ফাঁড়িতে নিয়ে যায়। তাঁর পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দলকে খবর পাঠানো হলে সিআইডির একটি দল এসে যুবকের নমুনা নিয়ে যান।
অজ্ঞাত যুবকের পরনে কালো রঙের গেঞ্জি ও জিনস প্যান্ট। কয়েক দিন আগে হত্যার পর তাঁর লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে নৌ পুলিশ।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories