সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাত ব্রাজিল ভক্তের

জেলা প্রতিনিধি. কক্সবাজার
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০১ বার

রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানায় সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। খেলা শুরুর আগেই উত্তেজনার আঁচ লেগেছিল। এরইমধ্যে কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক। 

আজ রবিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে। 

ছুরিকাঘাতের শিকার ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন। এসময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গালি-গালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories