রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ব্রাজিল নয়, প্রেমিকার জন্য বিষপান রামুর যুবকের!

জেলা প্রতিনিধি. কক্সবাজার
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৯০ বার

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার ব্রাজিল দলের এক ভক্ত বিষপান করেছেন। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু সে এলাকার মো. কামাল (২০) জানিয়েছে, প্রেমিকার বিয়ের খবর শুনে তিনি বিষপান করেন। রোববার (১১ জুলাই) সকালে কামাল উদ্দিনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সাংবাদিকদের কামাল উদ্দিন জানান, খেলা আমি তেমন বুঝি না। তাহলে আমি বিষ খেতে যাব কেন? আমি তো খেলা দেখি না। কিন্তু কেউ একজন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়েছে। আর তাতে উৎসাহী হয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা আমার থেকে কোনো বক্তব্যও নেয়নি।

বিষ কেন খেলেন এমন প্রশ্নের জবাবে কামাল সংবাদমাধ্যমকে বলেন, আমার সঙ্গে একটি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হঠাৎ গতকাল শনিবার (১০ জুলাই) সকালে জানতে পারি, তাকে এক জায়গায় বিয়ে দিচ্ছে তার পরিবার। সে থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। রোববার সকালে ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বিষপান করি। পরে স্বজনরা হাসপাতালে আনে। এখন মোটামুটি সুস্থ আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories