রামেশ্বর বাবু,
এক সময় নাকি খুব প্রতাপশালী ছিলেন,
আজকের প্রতাপশালী নবারুন কাকার গ্রামে।
ছিলেন উচ্চ শিক্ষিত নম্র ভদ্র দানশীল
ধন-সম্পদ, মনি-মানিক্যের মালিক।
আর নবারুন কাকা,
লেখাপড়া হীন এ যুগের তালুকদার বটে।
রামেশ্বর বাবু
হাতির পীটে চড়ে বাজারে যেতেন,
এক আনায় এক মন চাল বিক্রি করে-
মাছ-তরকারি-দুধ-ডিম-মাংস ক্রয় শেষে
পান চিবুতে চিবুতে-
বাড়ি ফিরতেন ঘোড়ার পিঠে চড়ে,
গ্রামের আকাঁবাঁকা মেঠো পথে ধুলো উড়িয়ে।
আর আজকের নবারুন কাকা,
বিশ মন ধান বাজারে বিক্রি করেন
চৌদ্দ হাজার টাকায়,
তারপর, বাজার থেকে
ফরমালিনযুক্ত বিভিন্ন ফল
পচাবাসি তরকারী-বড় বড় মাছ-
দেশীয় পোল্টি মুরগী,
অর্থাৎ বাজারে যা পান
খাঁচা ভর্তি রোজকামলার মাথায় উঠিয়ে
লক্কর ঝক্কর মোটরবাইকে চড়ে
সিগারেটের ধােয়া উড়িয়ে,
সারাগ্রাম জানান দিতে দিতে
বাড়ি ফেরেন রোজ বিকেলে।
শতবর্ষী রামেশ্বর বাবু
বয়সেরভারে নতজানু আজ-
সংসার বলতে তিনি আর সহধর্মিণী,
এক মেয়ে বিয়ে হয়ে গেছে সেই কবে।
আগের মতো নেই-নাম যশ খ্যাতি,
ধন সম্পদ যা ছিলো-
সহায় সম্বলহীন হতদরিদ্র-গরীব-দু:খি
অত্র এলাকার স্কুল-কলেজ,
মসজিদ-মন্দির-গীর্জা আর
তৎকালীন রাজনীতির মাঠে ময়দানে
দান করতে করতে-
তিনি নিজেই আজ সহায় সম্বলহীন-
নিধারুন কস্টে কাটে দিন।
আর নবারুন কাকা,
এ যুগের অর্থলোভী হারকিপটে,
অশিক্ষিত হয়েও-
স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে
বেশ দাপটে।
অর্থবিত্তের মালিক হোক কিংবা দরিদ্র
পারিবারিক হোক কিংবা সামাজিক
অপরাধমূলক হোক কিংবা রাজনৈতিক
পাড়া-মহল্লা- গ্রাম-গঞ্জের বিচার-শালিসে
নবারুন কাকার পকেট ভর্তি টাকা চাই
নয়তো চাই, চাষের জমি কিংবা বসতভিটা
এতেও যদি না হয়, তবে নজর পড়ে
বাড়ির বউ ঝিদের উপর।
রামেশ্বর বাবু,
ঠিক তার উল্টো পথে চালাতেন কর্মযজ্ঞ
এখনো তিনি নিজের খাবার
অন্যকে খাওয়ান, নিজে উপোষ থেকে।
আর নবারুন কাকার ভালোবাসা
রেখেছেন সিকেয় তুলে-
মোহ-অর্থবিত্তের লোভে।
তফাৎ-শুধু দুজনারর মাঝে
লোভ লালসা তথা সময় আর মনের।
আসবে না আর ফিরে কভু-
সেই অতীত ভালোবাসার দিন,
এ সমাজ কখনো পারবে না শোধাতে
রামেশ্বর বাবুদের ঋণ।
সমাপ্ত
Leave a Reply