সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।
আইএমএফ বলেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আজ প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়।
তবে একই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে, তারা খুশি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories