সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত আর নেই

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১০৬ বার

সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও কবি অরুণ দাশগুপ্ত (৮৬) আর নেই। শনিবার (১০ জুলাই) দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। 

চিরকুমার অরুণ দাশগুপ্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯৩৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক অরুণ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

অরুণ দাশগুপ্ত সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘসময় ধরে কবিতা এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন। 

অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম অপর এক বিবৃতিতে অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories