সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার

ঈদের আগে তলানিতে নেমেছিল তরমুজের দাম। বড় আকারের তরমুজ ২০০-২৫০ টাকায় বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি হিসেবে বিক্রি হয়েছিল ৩০-৪০ টাকায়। ঈদের পরদিন প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন ৬০ টাকায়।
তরমুজের বাড়তি দামের বিষয়ে খুচরা বিক্রেতারা বলছেন, ঈদের মধ্যে সরবরাহ কম ছিল। এছাড়া মৌসুম শেষ হয়ে আসছে। সব মিলিয়ে নতুন করে পাইকারি বাজারে দাম বেড়েছে।
রাজধানীর মালিবাগ বাজারে খুচরা ব্যবসায়ী শংকর পাল বলেন, পাইকারীতে দাম বেড়েছে, কিছু করার নেই। নিলে নেন, নইলে বাদ দেন।
ক্রেতারা বলছেন, ঈদের আগে মানুষ তরমুজ বয়কট করায় বিক্রি তলানিতে নেমেছিল। এখন নতুন করে দাম বাড়াচ্ছে, মানুষ তরমুজ না কিনলে অসাধু ব্যবসায়ীরা সোজা হবে।
শান্তিনগর বাজারে কথা হয় মাহাবুব হোসেনের সঙ্গে তিনি বলেন, ডায়াবেটিস আছে, তাই অন্য ফলের চেয়ে তরমুজটা একটু বেশি খাই। ঈদের আগের তুলণায় আবার দাম বাড়িয়ে দিয়েছে। ঢাকায় তো মানুষ নেই। তরমুজ কেনার মানুষ নেই। এরপরও বিক্রেতারা দাম ছাড়েনা।
রাজধানীর খুচরা বাজারে মার্চের শুরুতে প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ১০০ টাকা দরে। রমজান শুরু হওয়ার পর সে দাম নামে ৮০ টাকায়। সেই সময় বেশি দাম ও তরমুজ অপরিপক্ব হওয়ায় মানুষ খুব একটা তরমুজ কেনেননি। এর মধ্যে ফেসবুকে তরমুজ বয়কটের ডাক আসে। তখন কমে যায় তরমুজের দাম।
তবে গরম বাড়তেই ঈদের পর ফের বাড়ছে তরমুজের দাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories