সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শেষ সময়ের ঈদ কেনাকাটায় উপচেপড়া ভিড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার

আর কয়েক দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। তাইতো ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতান, সর্বত্রই চলছে শেষ সময়ের কেনাকাটা। মানুষ সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা, কসমেটিকস, অলঙ্কারসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র।
রোববার রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, আড়ং ও যমুনা ফিউচার পার্কে ঘুরে দেখা গেছে, কেনাকাটার ধুম লেগেছে। সব শ্রেণিপেশার মানুষ পছন্দমতো কিনছেন প্রয়োজনীয় জিনিসপত্র। তবে রয়েছে বেশি দাম নেওয়ার অভিযোগও। নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আক্তার হোসেন।
তিনি বলেন, প্যান্ট কিনবো বলে এসেছিলাম। কিন্তু যে দাম শেষ পর্যন্ত কিনতে পারবো কিনা, তার ঠিক নেই। কারণ, অন্য সময়ে যে প্যান্টের দাম থাকে ৫৫০ টাকা তা এখন চাইছে ২২০০ টাকা। এইটা কোন কথা বলেন? একই সুর কলাবাগান থেকে বসুন্ধরা সিটিতে আসা গৃহিনী ফারজানারও।
তিনি আরও বলেন, দাম অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। তাই সবার জন্য হয়তো কেনাকাটা করা হবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিক্রেতাদের ভাষ্য, দাম খুব বেশি চাওয়া হচ্ছে না। সবকিছুরই দাম বেড়েছে, সেই সঙ্গে পোশাকেরও। এর বাইরে কিছু না। সরেজমিনে দেখা গেছে, ভিড় শুধু পোশাকের দোকানগুলোতেই না। রয়েছে জুতা, অলংকার ও কসমেটিকসের দোকানেও।
ব্যবসায়ীরা বলছেন, মাসজুড়ে ঈদের কেনাকাটা থাকলেও এখনই এই শেষ মুহুর্তে মূলত উপচে পড়া ভিড় হয় প্রতিবারই। এবারও তাই হয়েছে। সময়-দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে বেচাবিক্রি। আশারাখি, চাঁদ রাত পর্যন্ত এভাবেই জমজমাট বেচাকেনা চলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories