বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রী অসখ্য জনপ্রিয় হিট ছবি উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগে। অস্কারের সঙ্গে দীপিকার যোগসূত্র সময়ের সঙ্গে আরও নিবিড় হচ্ছে। এবার অস্কারের অফিশিয়াল ইন্সটাগ্রামে জায়গা পেয়েছেন তিনি।
অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করতে উপস্থিত ছিলেন অভিনেত্রী।
অস্কার বা অ্যাকাডেমি (অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস) তাদের সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের পাতায় দীপিকার ‘বাজিরাও মস্তানি’ ছবির দিওয়ানি মস্তানি গানটি শেয়ার করেছেন। স্বাভাবিকভাবেই তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে খুশির হাওয়া। তা দেখে রণবীর সিং জানালেন মনের কথা।
দীপিকা অভিনীত এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাজিরাও মস্তানি’ ছবিটির দিওয়ানি মস্তানি’ গানটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, বাজিরাও মস্তানি’ ছবিতে ‘দিওয়ানি মস্তানি গানে দীপিকা পাড়ুকোন নাচছেন।
সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই ছবিতে দীপিকা ছাড়াও ছিলেন রণবীর সিং ও প্রিয়াংকা চোপড়া।
অজস্র অনুরাগীদের মতোই বিষয়টি দীপিকার স্বামী রণবীরের দৃষ্টি এড়ায়নি। ওই ভিডিও’র নীচে পর্দার বাজিরাও লেখেন, ‘মুগ্ধ করেছে।
এই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তিনিও মন্তব্য বাক্সে ভিডিওটি শেয়ার করার জন্য অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে অনুরাগীদের একাংশের মতে, এই ছবিটি ভারতীয় সিনেমার সঙ্গীতের ক্ষেত্রে মাইল ফলক। অ্যাকাডেমি গানটিকে যোগ্য স্বীকৃতি দিয়েছে।
গত বছর অস্কার মঞ্চে ভারতীয় আরআরআর ছবিটির ‘নাটু নাটু’ সেরা সঙ্গীতের শিরোপা পায়।
Leave a Reply