মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

অপহৃত ম্যানেজারের সাথে যোগাযোগ হয়েছে, সুস্থ আছেন : সোনালী ব্যাংকের এমডি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার

পাহাড়ের সশস্ত্র দল কেএনএফের সন্ত্রাসীদের হাতে অপহৃত সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। তিনি বলেন, ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি সুস্থ আছেন।
বৃহস্পতিবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই তথ্য দেন।
গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রুমার সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায় অস্ত্রধারীরা। টাকা লুট করতে ব্যর্থ হয়ে তারা সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণের করে নিয়ে যায়। এ ছাড়া পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। মানুষের মুঠোফোনও নিয়ে গেছে তারা। দুই দিন হয়ে গেলেও ম্যানেজারের খোঁজ মিলছিল না। তাকে নিয়ে দুঃশ্চিন্তায় সময় কাটছে পরিবারের। এমন অবস্থার মধ্যে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম তিনি বলেন, রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন, তার সঙ্গে কথা হয়েছে।
রুমা শাখার পর বুধবার দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ডাকাতি করে সন্ত্রাসীরা। সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালাতে চালাতে ব্যাংক দুটির শাখায় প্রবেশ করে। সেখান থেকে নগদ টাকা, ব্যাংকে কর্মরতদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এদিকে ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনার জেরে বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার অন্য সব ব্যাংকে নিয়মিত কার্যক্রম চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories