রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দুপুরের মধ্যে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বাবজ্রসহ বৃষ্টি হতে পারে।
এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগের ৭২ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টি হলেও তিন বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আর এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories