মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার

বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। এতে এক নারীসহ পাঁচজন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন।
দূতাবাস আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা, সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, বৈধপথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগসমূহ নিয়ে আলোচনা সভা এবং রেমিট্যান্স পুরস্কার বিতরণ। রেমিট্যান্স পুরস্কার অর্জনকারীরা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং একই সঙ্গে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে প্রবাসী-বান্ধব সরকার’ উল্লেখ করে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধিতে আশাবাদ ব্যক্তি করেন। ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরও বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
২০২৩ সালের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) উদ্দিন জিয়া, মো. মাহফুজুল হক, মো. ওমর ফারুক, এবং ব্যক্তি ক্যাটাগরি (নারী) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্বাধিকারী নিবাশ চক্রবর্তী।
বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম রেমিট্যান্স পুরস্কার’ চালু করে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে অনিবার্যকারণবশত অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা সপরিবারে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories