রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে সারাবছর পণ্য আমদানির ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দিলেই বাজারে তার দাম বেড়ে যায়। তাই এখন থেকে বাজারে যখনই কোনো পণ্যের দাম বেড়ে যাবে সঙ্গে সঙ্গে তা আমদানি করা হবে।
মঙ্গলবার রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য সচিব।
তিনি বলেন, চাহিদা ও জোগানের সঙ্গে বাজারে দ্রব্যমূল্যের দাম সম্পর্কিত। কিন্তু বাংলাদেশের বাজার বেশিরভাগ সময়ে এই সমীকরণ মানে না। গোডাউনে পণ্য মজুত থাকার পরেও বাজারে দাম বেড়ে যায়। বাজার যে ধাচে চলছে তাতে করে এটিকে কোনো ছকে ফেলা আচ্ছে না। মার্কেটের আচারণের কোনো যৌক্তিকতা নেই। এই যৌক্তিকতা ফিরিয়ে আনতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
বাণিজ্য সচিব তপন বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে বাণিজ্য প্রতিমন্ত্রী বাজারে পণ্যের দাম কমিয়ে আনা ও সিন্ডিকেটের কারসাজি রুখে দেওয়াকে নিজের জিহাদ হিসেবে গ্রহণ করেছেন। সেটির অংশ হিসেবেই বাজারে ভারতীয় পেঁয়াজ এসেছে। নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায়ই এই পেঁয়াজ আনতে পারা বাণিজ্য প্রতিমন্ত্রীর কূটনৈতিক সাফল্য।
তিনি বলেন, ভারত কাউকে পেঁয়াজ দিচ্ছে না; এমন সময়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আবুধাবিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে টানা বৈঠক করেন দেশের বাজারে পেঁয়াজ আনতে। অনেক সংশয় ও চ্যালেঞ্জ থাকলেও অবেশেষে আমরা সাফল্য পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন টিবিসির চেয়ারম্যান মো. আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহারিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories