সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাবার দাফন শেষে শুনলেন মায়ের মৃত্যুর খবর

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২০৯ বার

করোনার উপসর্গ নিয়ে খুলনা মহানগরীর মিয়াপাড়া প্রধান সড়কের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন সৈয়দ আজাদ আলী (৭৮)। স্ত্রী শামীম আরা বেগম (৬৫) করোনা আক্রান্ত হয়ে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে বুধবার দিবাগত রাত ৩টার দিকে সৈয়দ আজাদ আলী করোনার উপসর্গ নিয়ে নিজ বাসায় মারা যান। অপরদিকে তার স্ত্রী শামীম আরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা যান।

বাবার মৃত্যুর খবরটি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে গোপন রাখেন সন্তানরা। চলে জানাজা ও দাফনের প্রস্তুতি।  বৃহস্পতিবার (৮ জুলাই ) বাদ জোহর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে শেখ আজাদ আলীর জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বাড়ি ফেরার পর হাসপাতাল থেকে ফোন আসে মাও ইন্তেকাল করেছেন। বাদ মাগরিব একই মসজিদে শামীম আরা বেগমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। রাতে তাকেও টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

পরিবার থেকে জানা গেছে, সৈয়দ আজাদ আলী ও শামীম আরা বেগমের এক ছেলে ও এক মেয়ে। বাবা-মায়ের সঙ্গে থাকতেন ছেলে জুলফিকার আলী। মেয়ের বিয়ে হয়েছে। বাবা-মা মারা যাওয়ার পর জুলফিকার আলী দুই শিশু সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ইতোমধ্যে সব ধরনের উপসর্গ দেখা দিয়েছে এক শিশুর শরীরে। প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফেরাত এবং পরিবারের শিশুদের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবারটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories