সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কোভিড সংক্রমণ না কমার চারটি প্রধান কারণ জানালেন ডব্লিউএইচওর বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৭ বার

কোভিড সংক্রমণ না কমার চারটি প্রধান কারণ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। তিনি বলেছেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ না কমার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে চারটি হলো প্রধান কারণ।’

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এই চার কারণ জানান তিনি। চার প্রধান কারণ হলো-  ১. ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি। ২. সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া। ৩. লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া। ৪. টিকাকরণের কম গতি।
 
সাক্ষাৎকারে বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দুই সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।’
 
তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। আগে একজন আক্রান্ত হলে আরও তিনজনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত হলে আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম। তাই সব দেশগুলোকে বিধিনিষেধ বজায় রাখা এবং দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories