রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

সৌদি আরব ১৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা) বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করছে। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে।
বিনিয়োগের অর্থ সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহযোগী সংস্থা ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন রিয়াদ সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি তেল আমদানি ও বিপননবিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা।
এদিকে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি সই হয়েছে তা দীর্ঘমেয়াদি। এটি বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিটি দুই দেশের মধ্যকার মিত্রতা ও দীর্ঘকালীন অংশীদারত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, এই চুক্তির মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories