সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কিশোরগঞ্জে পিসিআর মেশিন নষ্ট, হচ্ছে না করোনা পরীক্ষা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০৫ বার

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন নষ্ট হয়ে গেছে। ফলে দুদিন ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিসিআর মেশিনটি বৃহস্পতিবার থেকে হঠাৎ নষ্ট হয়ে যায়। এতে করে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। পিসিআর মেশিন নষ্ট থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে চার শতাধিক নমুনা জমা পড়েছে।মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলেছেন তিনি। তারা শনিবার সকালে প্রকৌশলী পাঠানোর কথা রয়েছে। মেশিনটি মেরামত করা গেলে শনিবার বিকেল থেকে আবার কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ মে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories