আমার ভাবনায়,ডুবে ছিলে তুমি আকাশ সমান,
দিলাম মুক্তি তোমায়,সমস্ত চিন্তার হোক অবসান।
তুমি আমার ভুল ধারণা,ওই কাগজের নৌকার মতো,
তাই তো অপূর্ণ রইল,আমার ইচ্ছে খুশী,কত-শত।
আমি তোমায় সুমুদ্র ভাবলেও,তুমি আমায় ধূলিকণা-
ভাবলে না। তাই ধ্বংস করলাম,আমার মনের কল্পনা।
আজ তোমার প্রতি,সমস্ত অনুভূতির হোক অবসান,
তাই,কঠিন যন্ত্রণায় পুড়ে, হৃদয় করলাম আমি পাষাণ।
আমার ভাবনায়,ডুবে ছিলে তুমি আকাশ সমান,
দিলাম মুক্তি তোমায়,সমস্ত চিন্তার হোক অবসান।।
Leave a Reply