শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

দেশব্যাপী একযোগে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

৩০ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে একযোগে সারা দেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
রোববার সকালে থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে এই কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। শনিবার আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্নি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারা দেশের সকল ইন্টার্ন চিকিৎসক একটি যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলনে সম্মিলিত হয়েছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে এমন পারিশ্রমিকে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ২৪ ও ২৫ মার্চ দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হচ্ছে।
সকল ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি কর্মসূচির সাথে একাত্ম হয়ে দাবি আদায়ে সচেষ্ট থাকতে নির্দেশ প্রদান করা হলো বলা হয় বিজ্ঞপ্তিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories