রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঈদের বহু আগেই চড়া মসলার বাজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৩ বার

ঈদের বহু আগেই মসলার বাজার অস্থির হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, জিরার দাম কেজিতে ৫০টাকা কমলেও অন্য মসলার দাম বেড়েছে। এলাচের মূল্য প্রকারভেদে কেজিতে একহাজার টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ৯০ শতাংশ মসলা আমদানি হওয়ায় দাম বাড়তি। কমেনি ব্রয়লার মুরগি, গরুর মাংস ও মাছের দাম। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির মূল্য।
ঈদ আসতে এখনও বেশ দেরি, তবে তার আগেই চড়া মসলার বাজার। রাজধানীর বাজারে হাতে গোনা দু-একটির দাম কমলেও বাকি সব মসলার দাম বেড়েছে কয়েক ধাপ।
দারুচিনি, গোল মরিচ, লবঙ্গ থেকে শুরু করে সব ধরনের মসলার দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে দুইশ টাকা পর্যন্ত। এর মধ্যে কেজিতে মান ভেদে ৫শ থেকে ৮শ টাকা পর্যন্ত বেড়েছে এলাচের দাম। তবে, মান ভেদে জিরার দাম কেজিতে ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছেন, আমদানি মূল্য বেশি পড়ায় মসলার দাম বেড়েছে। মসলার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। জানালেন, পরিমাণে কম কিনতে হচ্ছে।
এদিকে, সরকারের বেধে দেয়া দামে বিক্রি হচ্ছে না কোনো মাংস। ব্রয়লার মুরগির মূল্য কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২১০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত।
তবে সবজির বাজার এখন কিছুটা স্থিতিশীল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories