শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

এক পলকে একটু দেখা

রত্না হোড় ✍️
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১৩ বার

আর কিছুক্ষণ না হয়,আমার নিকট থাকতে,
আর কিছুক্ষণ,আমার আঁখিতে আঁখি রাখতে।
তবে যে মুহুর্তেই দু’জন হারিয়ে যেতাম বহুদূর,
তুমি না হয়,আমায় শোনাতে কোনো গানের সুর।

স্বচ্ছ ভাবনায় তোমায় নিয়ে,সৃষ্টি হতো প্রেমের কবিতা,
বিশ্বাস করো প্রিয়তমা,সেই ভাবনায় সুমুদ্রসম স্বচ্ছতা।
তুমি স্বল্প সময়ে চুপিসারে,স্বল্প দেখা দিয়ে কেন গেলে?
জানো,ভীষণ আনন্দে ভেসেছিলাম,তুমি যখন এলে।

তুমি যে আমার কাছে,এমন একটা অদ্ভুত মায়া,
তোমাতে মুগ্ধ আমি,তুমি আমার গভীর শান্তির ছায়া।
তোমার সাথে,কথা বলতে বলতে,সময় দ্রুত চলে যায়,
বলো?প্রিয় মানুষকে অল্প দেখার জন্য কে বা চায়?
এমনিতে তোমায়,আমার আঁখি,সব সময়ই খুঁজে পায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories