শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ফরিদপুরের করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০৭ বার

ফরিদপুরের আজও করোনায় ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৩৭টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭৬ জন। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ ব্যক্তি।

ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৭টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৭৬জন। যা সনাক্তের হার বিবেচনায় ৫২ দশমিক ২২ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে আরো ৯ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৪৩জন।

জেলা প্রশাসন জানায়, জেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষে এ পর্যন্ত ১৫ টি মোবাইল কোটে ৮৮২টি মামলা করে জরিমানা করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৫ শত টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories