সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্রাহ্মণবাড়িয়ায় বাম কিডনিতে পাথর, চিকিৎসক কাটলেন ডান পাশ !

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১২৭ বার

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলামের বিরুদ্ধে ভুল অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। রোগীর বাম কিডনির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে গিয়ে ডান পাশ কেটেছেন ওই চিকিৎসক। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। ভুক্তভোগী রোগী আজিমুল খান (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের বাসিন্দা। 

জানা যায়, আজিমুলকে জেলা শহরের জেল রোডস্থ এক বেসরকারি হাসপাতালে ডা. শফিকুল ইসলামকে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর আজিমুলের বাম কিডনিতে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার করে পাথর অপসারণ করতে হবে বলে জানান ডা. শফিকুল ইসলাম। দিনমজুর আজিমুলের স্ত্রী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর টাকা নেই জানিয়ে স্বামীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য ডা. শফিকুলকে বলেন। পরে ১৯জুন আজিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭জুন আজিমুলের অস্ত্রোপচার করেন ডা. শফিকুল ইসলাম। শুক্রবার দুপুরে আজিমুলের স্ত্রী খালেদা জানান, ওই দিন সকাল ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য আজিমুলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুপুর ১টা বেজে গেলেও আজিমুলকে বের না করা হলে আমরা মনে করি, আজিমুল হয়তো ওটিতে মারা গেছেন। 

পরবর্তীতে ওটি থেকে বের হওয়ার পর আজিমুল জানায়, চিকিৎসক পাথর অপসারণের জন্য বাম পাশে না কেটে ডান পাশ কেটে ফেলেছিল। এরপর বাম পাশ কাটে। ডান পাশ কাটার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি দুর্ঘটনা। দুই পাশ কাটার জন্য আজিমুলের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে বলে জানান খালেদা। ভুল অস্ত্রোপচারের অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ডা. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, এমন একটি ঘটনা শুনেছি। এই বিষয়ে ভালো করে জেনে এবং কাগজপত্র দেখে তারপর বলতে পারব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories