সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

তিন পশুর হাট বাতিল করল ডিএসসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৬ বার

করোনা (কোভিড-১৯) মহামারি বিবেচনায় তিন পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। 

বাতিল করা হাট তিনটি হলো- 

(১) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। 
(২) আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। 
(৩) শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

ডিএসসিসি কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের তিনপর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পশুর হাটগুলো ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনাবেঁচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলি সাপেক্ষে অস্থায়ী ১০ পশুর হাট ইজারাপ্রাপ্তদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories