বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্ধুর কথা মনে গাঁথা

পূর্ণিমা বিশ্বাস ✍️
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৭ বার

তুমি পারবে পূর্ণি। তোমার ভেতর অনেক ভালোবাসা আছে। তুমি অনেক মহান, তুমি পারবে পূর্ণি। দেখো যেরকম এগিয়ে যাচ্ছো সেরকম দুই থেকে তিন মাস হয়ে গেলে নতুন গল্প তৈরি হবে।তখন সব কিছু ভুলে যাবে। আমি বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম। মনে মনে ভালো লাগছে আমাকে তোমার। দেখো কয়েকদিন পর সব কিছু ভুলে যাবে অতীত। তুমি বন্ধু অনেক সুখী মানুষ। বন্ধু মন থেকে তো আমি অন্য কাউকে মানতে পারি না এত সহজে।কারো সাথে কথা বলতে ভালো লাগে না। কারো সাথে মিশতে ভালো লাগে না। আমি অন্য মাইন্ডে কথা বলতে পারি না। তবে তোমার সাথে প্রচুর কথা বলেছি। তোমার সাথে অনেক ফ্রি ছিলাম। মনের দুঃখ কষ্ট শেয়ার করেছি।তবে যাই হোক শেষমেষ তোমার একটি প্রেম হলো । যা তুমি চাইতে, তুমি প্রেম করে পরিবারের সাথে যুদ্ধ করে বিয়ে করার ইচ্ছে ছিল।অবশেষে সেটা পূর্ণ হলো। কিন্তু এটা আবেগ বন্ধু, আবেগে মানুষ শুধু কথা বলে যায়।আর বিবেকবান মানুষ কথা কম বলে,কাজে করিয়ে দেখিয়ে দিয়ে যায়।যে কোনো বিষয়ে যত কম কথা বলা যায় সে বিষয়টা ততই ভালো থাকে বন্ধু। তুমি হিসেব মিলিয়ে নিও, পৃথিবীতে যারা কম কথা বলে তাদের প্যারা অল্প এবং তারা অনেক সুখী হয়। আমিও কিছুটা এরকম চেষ্টা করছি।তুমি শুধু মিলিয়ে নিও তোমার জীবনে বেশি প্যারা এবং অসুখী হওয়ার কারণগুলো কি কি? সঠিক উত্তর পেয়ে যাবে তুমি।স্বপ্ন যেকোনো মানুষ যেকোনো মানুষকে নিয়ে দেখতে পারে এটা কোন খারাপ কিছু না। কারণ স্বপ্ন কখন কিভাবে পূরণ হয় এটা কেউ বলতে পারে না। কিন্তু এসব নিয়ে তো মানসিকভাবে অস্বস্তি হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। জীবনে যে কোনো বিষয়ে তাড়াহুড়া ও অধৈর্য্য মানুষকে অনেক সমস্যায় ফেলে। ধৈর্য্যের একটা জিনিস এটা সবাই ধরতে পারে না। যারা ধৈর্য ধরে এবং ধৈর্য্যশীল ব্যক্তি জীবনে অনেক সাফল্য পায়।ধৈর্য মানুষকে নিদিষ্ট স্বপ্ন পূরণে সহায়তা করে। সব শেষে একটি কথা বলতে চাই তুমি অনেক বোকা, অনেক সহজ সরল। মানুষ তোমাকে খুবই সহজেই বোকা বানাতে পারে। আর এধরনের মানুষরাই বেশি প্রতারিত হয়। তবে আমি তোমায় অনেক বুঝিয়েছি প্রথম থেকেই।হয়তো এর জন্যই আমি তোমার কাছে অনেক খারাপ।অনেক সময় অনেক বুঝিয়েছি, বারণ করেছি। যাই হোক সবকিছুর পর তোমার জীবন তোমার সিদ্ধান্ত। তুমি যদি সুখী হও তাহলে আমিও সুখী। বন্ধু হিসেবে যদি কোনো সাহায্য লাগে সর্বদা তোমার পাশে আছি।আমি সর্বদা তোমার শুভ কামনা করি বন্ধু। ওর সাথে বিয়ে না হলে তোমায় বিয়ে করবো এই কথাটা বলার জন্য দুঃখিত। জানি এই কথার জন্য তুমি বেশি কষ্ট পেয়েছো। আমায় ক্ষমা করে দিও পূর্ণি। তবে বিয়ের জন্য তুমি বউ খুঁজে দিও।সময় হলে তোমাকেই বলবো এবং সেটা খুব তাড়াতাড়ি হবে।হয়তো তিন-চার মাসের মধ্যে খবরটা শুনতে পারবে তুমি। আর কিছু বলবো না পূর্ণি ভালো থেকো তুমি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories