বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০৫ বার

শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৪৪ জন রোগী।এদিকে, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হার আবার কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে শনাক্তের হার ছিল ৫৩.৯৫ ভাগ।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে একজনের করোনা পজেটিভ। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। আজ দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৪৪ জন রোগী। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩.৯৫ ভাগ। এর আগের দিন পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৫১.৮৫ ভাগ।

এর আগে গত মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৬৯.৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ।

গত বছরের মার্চ থেকে শুক্রবার পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৮০৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ২২৫ জন।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) এই তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories