বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

জানুন টেলিগ্রামের ৩ গোপন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৫৯ বার

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। তবে অনেকেই টেলিগ্রামের বিভিন্ন ফিচার সম্পর্কে জানেন না।
ফটো এডিটিং করতে হলে তার জন্য আলাদা টুল, ইন্সটাগ্রাম-ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হলে তার জন্য আলাদা টুল। এই সব কিছু এক ছাতার তলায় নিয়ে এল টেলিগ্রাম। যেখানে শুধু মেসেজ বা ভিডিও কল নয়, আরও একাধিক সুবিধা রয়েছে। আপনি চাইলে এখান থেকেই এআইয়ের মাধ্যমে ফটো এডিটিং করতে পারেন অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন।
তেমনই কিছু ফিচার সম্পর্কে জেনে নিন-
টেলিগ্রামের প্রথম বট
টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করুন photocolorizerbot। এখানে আপনি যে কোনো পুরোনো সাদা কালো ছবি দিলে তা মুহূর্তে রঙিন করে দেবে এই বট। পরিবারের কোনো পুরোনো ছবি থাকলে তা এখানে আপলোড করে সেটি রঙিন করে তুলতে পারেন। শুধু ওই ছবি দিতে হবে টেলিগ্রাম বটকে। পুরোনো স্মৃতি রঙিন করে তুলতে এই টিপস কাজে আসতে পারে।
দ্বিতীয় বট
এবার টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে লিখুন downloadly.IO। এই বটে জয়েন করার পর স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের কোনও ভিডিও, শর্টস বা রিলস ডাউনলোড করতে চাইলে তার লিঙ্ক কপি করে এখানে ফেলতে হবে। তাহলেই সেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। অনেকেই ইন্সটাগ্রাম রিলস ডাউনলোড করতে চান ফোনে। কেউ ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে অন্য কাউকে পাঠাতে চান বা স্টেটাস দিতে চান। এর জন্য আর কোনো আলাদা আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। শুধু এই টেলিগ্রামে লিঙ্ক দিলেই ডাউনলোড হয়ে যাবে।
তৃতীয় বট
টেলিগ্রামের তৃতীয় বটের নাম Amazon Pricetracker bot। বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। যেখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্যাজেট, গ্রশারি, বিউটি-সহ একাধিক প্রোডাক্ট বিক্রি হয়। অনেকেই এখান থেকে নিয়মিত শপিং করেন। কিন্তু, আপনি যে দাম দিয়ে কিনছেন তা কি সঠিক সেই তথ্যই বলে দেবে এই বট। যে কোনো প্রোডাক্ট ও তার দাম ট্র্যাক করতে পারবেন আপনি। অর্থাৎ সেটি কখন নিচে যাচ্ছে বা কখন উপরে যাচ্ছে তা জানা যাবে। দাম কমলেই দ্রুত আপনার ফোনে এলার্ট চলে আসবে। যার মাধ্যমে আপনি ওই প্রোডাক্ট সবথেকে কম দামে কিনতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories