রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ৯ মার্চ (শনিবার) দি ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার প্রেম সুগুনেশ।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন।
আরও বক্তব্য দেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার হেড অব অপারেশন্স শিহাবুল হাসান এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ এহসানুল ইসলাম।
৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ২০২৪ পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডেতে নগদ ১ লক্ষ টাকা করে মোট ২০ জন এবং ক্যা¤েপইন শেষে মেগা বিজয়ী প্রবাসী পেয়েছেন ৩ লক্ষ টাকা যার মধ্যে ছিল মরিশাস থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকেট। মেগা পুরস্কার পেয়েছেন ব্যাংকের ভান্ডারিয়া শাখার গ্রাহক মরিশাস প্রবাসী মো. বেল্লাল।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও কাজী মো. রেজাউল করিম এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories