বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩১ বার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন তিলারগাতি মধ্যপাড়া এলাকায় বুধবার ভোররাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সাংবাদিক হাজী এস এম মনির উদ্দিনের বাড়িতে। ডাকাতদলের সদস্যরা বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাজী এস এম মনির উদ্দিনসহ তার স্ত্রী ও সন্তানদের বেঁধে ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্রদ্বারা জিম্মি করে। পরে তারা সাংবাদিক হাজী এস এম মনির উদ্দিনকে হত্যার ভয় দেখিয়ে বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র তছনছ করে নগদ লক্ষাধিক টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি, ডিটেক্টিভ ব্যাঞ্চ-ডিবি ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত জব্ধ করেন।
ভূক্তভোগী হাজী এস এম মনির উদ্দিন জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে ১০-১২ জনের মুখোশধারী একটি ডাকাতদল বাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশে জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতদলের সদস্যরা ৩-৪টি পিস্তল ঠেকিয়ে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে বেধেঁ জিম্মি করে ফেলে। এসময় বাড়ির সকলের চোখ, মুখ ও হাত বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা বাড়ির চারটি কক্ষের আলমারী, ওয়্যারড্রপ, বক্সখাট ও সুইকেশের ড্রয়ার ভেঙ্গে তছনছ করে এবং তাতে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মসজিদের টাকাসহ লক্ষাধিক টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত জব্ধ করা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনী ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories