রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বসন্তে মন মাতোয়ারা

কারিমা খাঁন দুলারী
  • আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪০ বার

ঐ বসন্তের উল্লাসে মোর মন মাতোয়ারা
গাছের ডালে কোকিল ডাকে যেন মন কাড়া।
রাখাল ছেলে বাঁশি বাজায় সুরের মূর্ছনায়
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায় নীল নীলিমায়।
ফাগুনে মেতে ওঠে দক্ষিণা পবনের বাতাসে
বিলিয়ে দিবো মন মোর ঐ হিমেল পরশে।

ঐ রাতের আঁধারে নক্ষত্র মালা সাজায় বাসর
মনে হয় ঐ চাঁদের আলোয় তাঁরাদের আসর।
ফুলের স্নিগ্ধ শোভন ছড়াবে মোর এই প্রাণে
বসন্ত নতুন সাজে অপরুপ ঐ মাঝিদের গানে।
ঐ ফুলে সাজানো আছে মোর কুটিরে অনুভবে।
জোসনা ভরা তারার মেলা ঐ আকাশ জুড়ে রবে।

মোর আকাশ কুসুম কল্পনা ঐ রং ধনুর রঙে
আলোকিত সুখ তাঁরা প্রদীপ জ্বালায় সঙ্গে।
আমি মুক্ত মনে উড়ে যাব ঐ আকাশ পানে
ঐ অবিরিত রজনী পোহায় পাখিদের গানে।
ভোরের আলো উঠেছে ফুটে ঐ মেঘের কোলে
আধো আলো ছায়াতে সূর্য উকি দেয় ডালে।

মন মোর উদাস আনন্দ হাঁসি খুশি খুনসুটি
এই পল্লীর সবুজ গাঁ যে সোনার চেয়ে খাঁটি।
ঐ স্মৃতিরা ডাকে মোরে অবিরাম দোলাচলে
মলিন হয় মনের আনন্দ অভিসারে কে বলে।
ঐ খাম্বাহীন নীল আকাশে আলো চিরকাল
নক্ষত্রের প্রদীপ জ্বলে আর নেভে অবিচল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories