বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে রানা ক্রুশ হত্যা মামলার আসামী কার্তিক গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১০৪ বার

মহানগরীর টঙ্গীতে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে ওই বাড়ির দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম কার্তিক কৈরী ওরফে নিখিল (২৮)। মঙ্গলবার দুপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি বহুতল ভবনের দারোয়ান কার্তিক কৈরী উরফে নিখিল ওই ভবনের বেষ্টনীবিহীন তৃতীয় তলার ছাদে একই ভবন মালিকের গাড়ি চালক রানা গিলবার্ট ক্রুশ (৩৭) এর সঙ্গে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত অবস্থায় গাড়ি চালক রানাকে ধাক্কা মেরে নীচে ফেলে দেয় দারোয়ান নিখিল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। নিহত রানা গিলবার্ট ক্রুশ টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার রাখাল গিলবার্ট ক্রশের ছেলে। তিনি স্থানীয় সেবাষ্টিন পিউরিফিকেশন গাড়ি চালক ছিলেন।
আসামি নিখিল চন্দ্র একই মালিকের বাসার দারোয়ান। আর কার্তিক কৈরী উরফে নিখিল মৌলভীবাজার জেলার কুলাউরা থানার কালিটি ইটি (চা বাগান) গ্রামের লছনী নারায়ন কৈরীর ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আশা মুহুরী (৩২) বাদি হয়ে নিখিল চন্দ্রকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর সোমবার রাতে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া চা বাগান এলাকায় থেকে নিখিল চন্দ্রকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানার এস আই মো.ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, আসামি হত্যা করার কথা স্বীকার করেছে। তাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories