বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার

টঙ্গীতে আরোয়া নাজনীন (১৬) ও স্বপ্নীল (১৪) নামে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ও সোমবার রাতে পৃথক স্থান থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত আরোয়া নাজনীন টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুর গাজীবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা আবুল কাসেম ও অ্যাডভোকেট অজুফা অলি মুক্তা দম্পতির একমাত্র মেয়ে। অপরজন টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আউচপাড়ার অভিযান ১৩৩ এর বাসিন্দা কালাম বেপারীর ছেলে। এলাকার পৃথক বিদ্যালয়ের আরোয়া দশম শ্রেণির এবং স্বপ্নীল ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আরোয়া ওই এলাকায় নিজ বাসায় পরিবারের সাথে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করতো। তার বাবা আবুল কাসেম জামাতের দাওয়াতী কাজে বরগুনা রয়েছেন। মা অ্যাডভোকেট অজুফা অলি মুক্তা সকালে গাজীপুর কোর্টে চলে যান। বাসায় আরোয়ার মামী আর সে ছিল। মামী বেলা ২টায় গোসল করতে গিয়ে ফিরে এসে দেখে রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে আরোয়া। তাৎক্ষনিক ফাঁস কেটে নিচে নামিয়ে ডাক চিৎকার শুরু করেন মামী। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে আরোয়াকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে আরোয়া আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, দক্ষিণ আউচপাড়ার অভিযান-১৩৩ এর ২য় তলায় বাস করে ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো স্বপ্নীল। সোমবার রাত ৮টায় সে তার রুমের ভিতর প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে দেয়। তার বড় বোনসহ অন্যান্য লোকজন দরজার বাহির থেকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দেখে রুমের সিলিং ফ্যানের সাথে ব্যবহৃত মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে স্বপ্নীল।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে নিহত স্বপ্নীলের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানের কারণে সে আত্মহত্যা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories