রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

টঙ্গীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টক ক্লিনিকে র‍্যাবের অভিযান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১১৮ বার

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ক্লিনিককে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।
সোমবার র‍্যাব–১ কোম্পানি কমান্ডার (সিপিসি ২) মেজর আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মীদের।
মেজর আহনাফ জানান, র‍্যাব-১ এর একটি দল টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক ক্লিনিকে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ সঙ্গে ছিলেন।
টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালকে ১ লাখ, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, সেবা শুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার, নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, বর্তমানে বে-সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ক্লিনিকগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক ক্লিনিক প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এদিকে, স্থানীয়রা জানান-যে সকল ডায়াগনস্টিক ক্লিনিকের পরিপূর্ণ বৈধ কাগজ পত্র নেই তাদের এ অভিযানের আওতায় আনা হোক। সম্প্রতি ষ্টশন রোডে এমন অনেক ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলো সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার নামে মৃত্যুর ফাদ হয়ে দাড়িয়েছেে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories