রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮১ বার

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং লিকুইডিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনটেক’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে ইসলামী ব্যাংকিং লিকুইডিটি ম্যানেজমেন্টের উপর আলোচনা করেন মালয়েশিয়ার আইএনসিইআইএফ ইউনিভার্সিটির প্রফেসর ড.ওবাইয়েতুল্লা ইসমাত বাছা ও ইসলামিক ফিনটেকের উপর আলোচনা করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আলী জ্যাং।
স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস ও মো. আলতাফ হোসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাব্বির ও কাজী মো. রোজাউল করিমসহ প্রধান কার্যালয়ের উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সকল জোন ও শাখা প্রধানরা জুম প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
প্রফেসর ড.ওবাইয়েতুল্লা ইসমাত বাছা বলেন, ইসলামিক ব্যাংকিং সারা বিশ্বে দ্রুত প্রসার হচ্ছে সাথে সাথে বাড়ছে ইসলামিক মানি মার্কেটের প্রসার ও। কনভেনশনাল ব্যাংকিং যেভাবে আর্থিক বাজারে যত ব্যাপকভাবে প্রবেশ করতে পারে ইসলামিক ব্যাংকিং সেভাবে প্রবেশ করতে পারে না। তবুও ইসলামি ব্যাংকিংয়ের প্রসারতা ব্যাপক।
ড. আলী জ্যাং বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আর্থিক অন্তর্ভূত্তিতে ফিনটেক উল্ল্যেখযোগ্য অবদান রাখছে। ব্যাংকের কার্যকলাপকে আরও সহজ ও নির্ভরশীল করতে এআই, ব্লক চেইন ও বিগ ডেটার মত আধুনিক প্রযুক্তি গ্রহণ করা উচিত। তিনি ইসলামী ব্যাংকের প্রযুক্তি ভিক্তিক সেবাগুলোর প্রশংসা করেন।
মুহাম্মদ মুনিরুল মওলা সভাপত্বির বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক দক্ষতার সাথে লিকুইডিটি ম্যানেজমেন্ট করে যাচ্ছে। তাছাড়া ইসলামী ব্যাংক গ্রাহকদের সুবিধা বিবেচনায় ফিনটেক প্রযুক্তিতে জোর দিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের ফিনটেক অ্যাপ-সেলফিন বর্তমানে দেশে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অ্যাপ।
তিনি আরও বলেন ইসলামী মানি মার্কেটের ব্যাপকতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইসলামী ব্যাংকের প্রযুক্তিভিক্তিক সেবা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories