বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুগান্তর জনগণের আস্থার ঠিকানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার

টঙ্গীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দৈনিক যুগান্তরের ২৫বছরে পদার্পণ উপলক্ষে টঙ্গী থানা প্রেস ক্লাবের হল রুমে বর্ণাঢ্য র‌্যালি. আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া। দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন ও টঙ্গী থানা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল ঘোষের যৌথ সঞ্চালনায় এতে সভাপতি করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী থানা শাখার সহ-সভাপতি মো. রোমান শেখ।
বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, হাজী এস এম মনির উদ্দিন, উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী সৈকত, যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার, দৈনিক জনতার বাংলা পত্রিকার সম্পাদক বাবু শংকর রায়।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাংবাদিক তাওহিদুল ইসলাম, সুজন সারোয়ার, ইফতেখার রায়হান, ইউনুস মিয়া, রাজিব হোসেন, মোস্তাকিম খান, জাহাঙ্গীর আকন্দ, বদরুল আলম রায়হান, জাহাঙ্গীর মোল্লা, হাজী বাবলু, খোকা আমিন, নুরুজ্জামান শেখ, পলাশ সরকার, মোস্তফা মিয়া, সেলিম মাহমুদ, নাদিম খান, আল আমিন, পাভেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত তুলে ধরে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এজন্য যুগান্তর জনগণের আস্থার ঠিকানা। এ সময় সকলে যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত, যুগান্তরের প্রকাশক এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং সম্পাদক সাইফুল আলমের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক ও তবারক বিতরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories